লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ একটু দাঁড়াও
কথাঃ মিনার রহমান
কন্ঠঃ মিনার রহমান
সুরঃ মিনার রহমান
অ্যালবামঃ দূর থেকে

একটু দাঁড়াও হাতটা বাড়াও
একটা কথা শোন
একটু হাসি চুপটি বসে
একটা কথা রাখ

অনেক দুরের কান্নাগুলো নাইবা শুনলে
থমকে থাকা পথের মাঝে নাইবা ডাকলে
একটু দাঁড়াও হাতটা বাড়াও
একটা কথা শোন
একটু তাকাও স্বপ্ন সাজাও
আকাশ ছুঁয়ে দাও

অনেক দুরে অচিন পুরে আমায় নিয়ে যাও
ধুলো মাখা পথের বাঁকে একটু দাঁড়াও
হয়তো দুরে হয়তো কাছে পাশে তবু রও

অনেক দুরের কান্নাগুলো নাইবা শুনলে
থমকে থাকা পথের মাঝে নাইবা ডাকলে
একটু দাঁড়াও হাতটা বাড়াও
একটা কথা শোন

Below lyrics content