Jibon Dhara (জীবনধারা)
লিরিক্স
শিরোনামঃ জীবনধারা
কন্ঠঃ সাঞ্জয়
কথাঃ জাহাঙ্গীর হায়দার
সুরঃ বাবনা
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ জীবনধারা
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
রাজনীতির শিকলে বাঁধা জীবন সবার
কত কিছু ঘটে যায় তবু থাকতে হয় নির্বিকার
কেটে যাবে একইভাবে কারও নেই যে কিছু করার
আমারই দেশে এমনি জীবনধারা
বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া
কত আশাতে বারেবারে
বেঁধেছে বুকে এই দেশেরই মানুষ
শত বাধাকে ভেঙ্গেচুরে
মুক্তির নিশানটাকে সামনে তুলে ধরে
বারেবার বারেবার এগিয়ে গেছে তারা
শত ছলনা প্রলোভনে
ভুলেছে মন এই দেশেরই মানুষের
কবে জনতা এক হবে
দৃপ্ত শপথ নিয়ে নতুন সমাজ গড়ে
আরেকবার আরেকবার এগিয়ে যাবে তারা
অসহায় এক জীবনধারা চারপাশে আজ আমার
অর্থহীন কিছু দ্বন্দ্ব যার নেই কোনো দরকার
লক্ষহীন ভবিষ্যৎ সামনে শুধুই অন্ধকার
একইভাবে কেটে যাবে কারও নেই যে কিছু করার