লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ জননী
কন্ঠঃ বাবনা
কথাঃ বাবনা
সুরঃ বাবনা
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ জীবনধারা

আকাশ জুড়ে কি সুন্দর তারা
হীরের অলঙ্কারে রূপোলী রূপসী
চাঁদের আলোয় মৃদু ঠাণ্ডা হাওয়া
গাছের ছায়ায় গভীর মায়া

এ সবই তো সুন্দর এই জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর আমার মা

মাগো মা ও মা
এই পৃথিবীর এত আলো এত যে সুন্দর
জীবনের স্পন্দনে এত আনন্দ
জেনেছি সে তো শুধু তোমারি জন্য
ওগো মা

সাগরের নীলে প্রশান্তির ছোঁয়া
এলোমেলো ঢেউয়ে দামাল হাওয়া
গাঙচিলের ঘরে ফেরার ডাকে
সূর্য ডুবে সাগরের বুকে

এ সবই তো সুন্দর এই জীবনের আনন্দ
তার থেকেও সুন্দর আমার মা

Below lyrics content