লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ কাগজের নৌকা
কথাঃ শাওন আকন্দ
কম্পোজঃ রাহুল আনন্দ
ব্যান্ডঃ জলের গান
অ্যালবামঃ অতল জলের গান

কাগজের নৌকা কেউ বানিয়েছে তা
চুপ চাপ ভাসিয়েছে জলে।
রেলগাড়ি ঝমাঝম, কেউ বেশি কেউ কম
নিজস্ব কথাটুকু বলে।

সন্ধ্যের মুখোমুখি কার মুখ দেয় উঁকি
কার কথা আজো বাজে কানে!
কেনো এতো খোঁজাখুঁজি, এতোদিন পরে বুঝি
জননী শব্দটার মানে।

সেই ঘর সেই বাড়ি,
দুষ্টুমি বাড়াবাড়ি—
তাঁর কথা কখনো শুনিনি
অবাধ্য ছেলেটাকে স্মৃতি কেনো পিছু ডাকে
ভালোবাসা মানেই জননী।

পাগলা ঘোড়া ছুটে ছুটে যায়।
দিনটা কাটে শুধু ব্যাস্ততায়
রাতটা কাটে গানে গানে—
রাতটা কাটুক গানে পানে…..

Below lyrics content