Mor Ghum Ghore Ele Monohor (মোর ঘুম ঘোরে কে এলে মনোহর)
লিরিক্স
শিরোনামঃ মোর ঘুম ঘোরে কে এলে মনোহর
নজরুল গীতি
মোর ঘুম ঘোরে কে এলে মনোহর
নমো নমো নমো নমো
শ্রাবণ মেঘে নাচে নটবর
ঝম ঝম ঝম ঝম ।
শিয়রে বসি চুপি চুপ চুমিলে নয়ন
মোর বিকশিল আবেশে তনু
নীপসম নিরূপম মনোরম ।
মোর ফুলবনে ছিল যত ফুল
ভরি ডালি দিনূ ঢালি দেবতা মোর ।
হায় নিলে না সে ফুল ছি ছি বেভুল
নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছে চলে
জাগিয়া কেদে ডাকি দেবতায়
প্রিয়তম প্রিয়তম প্রিয়তম ।।