লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ অবশ
কন্ঠঃ জন
কথাঃ জুবায়ের হোসেন (ইমন) / জন
ব্যান্ডঃ ব্ল্যাক
অ্যালবামঃ আবার

কে যেন কাছে দাঁড়িয়ে ছিল, এখন নেই
নাকি এসবই স্বপ্ন?
এই পথ মিশেছে দূরের কুয়াশায়
তারপর কুয়াশার মাঠে
কী এক পাখি উড়ে গেল, চলে গেল
শীতের রাতে এমন লগ্নে
স্থির আমি, হাঁটছে পথ
শূন্যে আমি কিংবা নই
থাকা না-থাকার মাঝামাঝি অবশ এই অনুভূতি
ডুবে যাচ্ছি অলীক ঘোরে

Below lyrics content