লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ অন্ধ জীবন
কথা ও সুরঃ বাবনা
কন্ঠঃ সাঞ্জয়
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ অবাক ভালোবাসা

অন্ধ জীবন ক্ষুব্ধ বিষণ্ণ মরণ
স্নিগ্ধ বাগান তবু মাকাল
ফলের ফলন
বন্ধ ঠোঁটে না বোঝা কথার
বলন
দুর্বল পায়ে অহংকারী চলন

ভঙ্গুর ঘরে তোমার সুখের
যাপন
ছিন্নবস্ত্র তোমার গায়ের পরন
চলার পথে তোমার হাজার
মরণ
পুরনো বিশ্বাসে নিমগ্ন
তোমার এ মন

চোখের দৃষ্টি যদি
জানালার বাইরে নেই
তোমার এই পথ যদি
হয় অন্যের গড়া –
অন্ধ এই জীবন

তোমার নিজের ঝর্নাতে
মিষ্টি মধুর কত যে সুর
সে ঝর্নার যদি হয় নির্বাসন
অকারন নেয় যদি সেই আসন –
অন্ধ এ জীবন

মনের দৃষ্টি যদি
দীপ জ্বেলে না যায়
তোমার ঐ ঘুমে যদি
জেগে উঠা না আসে –
বিষন্ন মরণ

Below lyrics content