লিরিক্স

শিরোনামঃ হেঁয়ালি
কন্ঠঃ সাঞ্জয়
কথাঃ কাইজার ও জাহাঙ্গীর হায়দার
সুরঃ কমল
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ জীবনধারা

মিথ্যারই বাহনে সওয়ারী এ জীবন
পারবে কি কুয়াশার পথটাকে পেরোতে

যদি না জানা যায়
মিথ্যার পরিচয় কোন সময়
কখনও কি যাবে
সত্যকে চেনা এই জীবনে

আঁধারের রাতজাগা পূজারী এ জীবন
পারবে কি নিশীথের পথটাকে এড়াতে
যদি না কেউ জানে
কালোর কি মানে এই ভুবনে
কখনও কি পাবে
আলোর ঠিকানা এই জীবনে

এ যে এক হেঁয়ালি যার মানে কেউ জানে না
নিয়মহীন এক খেলা যার নেই কোন সীমানা

কে জানে কে জিতে যাবে এই খেলাতে
কে জানেকে হেরে যাবে এই খেলাতে

SHARE