লিরিক্স

শিরোনামঃ আজ এই দিনটাকে
কন্ঠঃ কিশোর কুমার
কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার
সুরঃ বাপ্পি লাহিড়ী

আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো,
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো।

হাওয়ার গল্প আর
পাখীদের গান শুনে শুনে,
আজ এই ফাল্গুনে
দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো।
হাওয়ার গল্প আর
পাখীদের গান শুনে শুনে,
আজ এই ফাল্গুনে
দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো।

আজ এই দিনটাকে
মনের খাতায় লিখে রাখো,
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো।

এসো আজ সারাদিন
বসে নয় থাকি পাশাপাশি,
আজ শুধু ভালোবাসা-বাসি
শুধু গান আর হাসাহাসি।

রঙের বরষা ঐ
নেমেছে যে দেখো ফুলে ফুলে,
দুটি হাত তুলে
আমাকে আরো কাছে ডাকো।
রঙের বরষা ওই
নেমেছে যে দেখো ফুলে ফুলে,
দুটি হাত তুলে
আমাকে আরো কাছে ডাকো।

আজ এই দিন টাকে
মনের খাতায় লিখে রাখো,
আমায় পড়বে মনে
কাছে দূরে যেখানেই থাকো।

SHARE