লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ চিরদিনই তুমি যে আমার
কন্ঠঃ কিশোর কুমার
কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়
সুরঃ বাপ্পি লাহিড়ী
সিনেমাঃ অমর সঙ্গী

চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী, সঙ্গী
আমরা অমর সঙ্গী

এতো কাছে রয়েছো তুমি
আরও কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে আর কেউ নাই

আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি?
সঙ্গী, সঙ্গী
আমরা অমর সঙ্গী

এ জীবন ফুরিয়ে যেদিন
পাবো এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দু’জনার এই দু’টি মন
হৃদয়ের সব কবিতা
ঝরে পড়ে ছন্দকারে

চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী, সঙ্গী
আমরা অমর সঙ্গী

Below lyrics content