লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ নয়ন সরসী কেন
কন্ঠঃ কিশোর কুমার
কথাঃ মুকুল দত্ত
সুরঃ কিশোর কুমার

নয়ন সরসী কেন ভরেছে জলে
কত কি রয়েছে লেখা
কাজলে কাজলে
নয়ন সরসী কেন ভরেছে জলে
কত কি রয়েছে লেখা
কাজলে কাজলে
নয়ন সরসী কেন

বেদনার কলি তুমি
দাও ভালোবেসে বঁধু
ফুল ফোটানোর ছলে
আমি ভরে দেবো মধু
নয়ন সরসী কেন ভরেছে জলে
কত কি রয়েছে লেখা
কাজলে কাজলে
নয়ন সরসী কেন

জনম সফল হবে
বঁধুয়ার ঘরে আজ
শরমের আড়ালেতে
দেখা যাবে ফুলসাজ

নিশিরাতে বিরহের
বাঁশী ওরে কে বাজায়
ভালোবেসে কেন বঁধু
আজ শুধু কেঁদে যায়
সেধে সেধে কেন তুমি
মরণ নিলে
কত কি রয়েছে লেখা
কাজলে কাজলে

নয়ন সরসী কেন ভরেছে জলে
কত কি রয়েছে লেখা
কাজলে কাজলে
নয়ন সরসী কেন

Below lyrics content