Asha Chilo Bhalobasa Chilo (আশা ছিল ভালোবাসা ছিল)
লিরিক্স
শিরোনামঃ আশা ছিল ভালোবাসা ছিল
কন্ঠঃ কিশোর কুমার
কথাঃ গৌরীপ্রসন্ন মজুমদার
সুরঃ শ্যামল মিত্র
সিনেমাঃ আনন্দ আশ্রম
আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালোবাসা নেই।
এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে।
আজ এখানে আমার আশার সমাধি
ব্যথা জানাবার ভাষা নেই
আশা নেই, ভালোবাসা নেই।
আজ তুমি কতদূরে মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে।
ফিরে চলে যায় যে সময় হায় একবার
তার যাওয়া আছে আশা নেই
আজ আশা নেই, ভালোবাসা নেই।