Hok Kolorob (হোক কলরব)
লিরিক্স
শিরোনামঃ হোক কলরব
কন্ঠঃ অর্ণব
কথাঃ রাজীব আশরাফ
সুরঃ অর্ণব
অ্যালবামঃ হোক কলরব
হোক কলরব ফুলগুলো সব
লাল না হয়ে নীল হলো ক্যান
অসম্ভবে কখন কবে
মেঘের সাথে মিল হলো ক্যান
হোক অযথা এসব কথা
তাল না হয়ে তিল হলো ক্যান
কুয়োর তলে ভীষণ জলে
খাল না হয়ে ঝিল হলো ক্যান
ধুত্তরি ছাই মাছগুলো তাই
ফুল না হয়ে চিল হলো ক্যান
হোক কলরব ফুলগুলো সব
লাল না হয়ে নীল হলো ক্যান