লিরিক্স

শিরোনামঃ নিঃশব্দে
কন্ঠঃ সাঞ্জয়
কথাঃ কমল
সুরঃ ইমরান
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ জীবনধারা

নিঃশ্চুপ নিঃশব্দে রুক্ষ সংকল্পে
মিথ্যে এই স্বপ্নে দিকহীন এই লক্ষ্যে

সত্য শুরু সেই সুখের সুবাসে
স্বপ্ন শুরু সেই নীল মেঘ আকাশে
সময় লগ্নে ভাগ্য যে হাসে

এক রূপকথার আঙ্গিনায়
এক মেঘেরও বিছানায়
এক স্বপন সীমানায়
নিঃশব্দে

ক্লান্ত এই হৃদয় শ্রান্ত এই দুর্জয়
জীর্ণ তবু তন্ময় দৃপ্ত তবু অক্ষয়

বৃত্তকেন্দ্রে স্থির তোমার হৃদয়
পরিধি জুড়ে ছাড়িয়ে আছে ভয়
ধীরে ধীরে হারায় তোমার লয়

এক সরহীন মূর্ছনায়
এক আঁধার জানালায়
আক মায়াবী মোহনায়

ভোরের কুয়াশায় ভ্রান্ত এই সংশয়
মিথ্যের হতাশায় সিক্ত এই সময়

বারেবারে সেই স্বপ্ন যে হারায়
আশার আলো মিথ্যে হয়ে যায়
সে যে আরো দূরে সরে যায়

এক কামনার খেলাতে
রাতজাগা মেলাতে
ঘুমভাঙ্গা আবেশে

SHARE