লিরিক্স

শিরোনামঃ রূপাচাঁদ
কন্ঠঃ বাবনা
কথাঃ বাবনা
সুরঃ বাবনা
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ জীবনধারা

ওগো রূপাচাঁদ কাজল কালো জলে
আছো ছড়িয়ে নিবিড়ে
কোমল নরম নীলের আবেশে
আছো জড়িয়ে সারাটা

ও গো চন্দ্রমুখী তুমিও তেমনি
আছো ছড়িয়ে এই হৃদয়
কোমল নরম চোখের আলোতে
আছো জড়িয়ে সারাটা

যা কিছু তোমা হতে সবই সুন্দর রূপালী
যা কিছু তোমা হতে সবই বর্ণিল
যা কিছু তোমা হতে সবই সুন্দর
পৃথিবীর শিকড়ে

ও গো রূপাচাঁদ তুষারঢাকা শিখরে
আছো ছড়িয়ে নিবিড়ে
কোমল নরম প্রতিফলনে
আছো জড়িয়ে সারাটা

ও গো চন্দ্রমুখী তুমিও তেমনি
আছো ছড়িয়ে এই হৃদয়
কোমল নরম প্রতিচ্ছবিতে
আছো ছড়িয়ে সারাটা

SHARE