লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ তুমি
কন্ঠঃ সাঞ্জয়
কথাঃ জাহাঙ্গীর হায়দার
সুরঃ ফুয়াদ
ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ জীবনধারা

যখন আর তখন যেখান সেখানে
দেখি তোমাকে
দেখি তোমায় সামনে আর পিছে
দেখি তোমায় দূরে আর কাছে
ঘরে বাহিরে
হঠাৎ দেখি কোনখানে নেই
তুমি নেই তুমি আছো তুমি নেই
তুমি নেই যে তুমি আছো তুমি নেই

কখনও তুমি এসে থাকো লুকিয়ে
দরজার ওপাশে
অন্য ভুবনে গোপনে
কখনও তুমি একা থাকো তাকিয়ে
জানালা ছুঁয়ে
অবাক নয়নে এই পানে
সহসা কোনখানে বারেবারে তুমি যে যাও হারিয়ে

কখনও চমকে গেছি দেখে তোমাকে
পথের বাঁকেতে
কিংবা মেলাতে আমি যে
কখনও মুগ্ধ চোখে দেখি তোমাকে
চলার পথেতে
মনের উঠানে আমি যে
সহসা কোনখানে বারেবারে তুমি যে যাও হারিয়ে

Below lyrics content