লিরিক্স

Above lyrics text

শিরোনামঃ তোমার জন্য
কন্ঠঃ অর্ণব
কথাঃ সাহানা
সুরঃ অর্ণব
এসরাজঃ অর্ণব
অ্যালবামঃ হোক কলরব

তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো। (২)

ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বলে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে

তোমার জন্য এত গুলো রাত অধীর হয়ে জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।

Below lyrics content